বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

আজমিরীগঞ্জে সমিতির দখলকে কেন্দ্র করে দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত ৫০।

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পঠিত

 

আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির  দখল ও পূর্ব শত্রুতার যের ধরে   দুই পক্ষের মধ্যে দু’ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘঠনা ঘঠেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত আজমিরীগঞ্জ   উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বিএনপি নেতা আক্তার মিয়া ও আওয়ামীলীগ নেতা শাজাহান মিয়া ওরফে শাজাহান মেম্বারের মাঝে গ্রাম পঞ্চায়েত সমিতির  দখল ও পূর্ব শত্রুতার যের ধরে   দুই পক্ষের মধ্যে দু’ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘঠনায় ৫০ জন আহত হয়েছে । সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় দুই ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  আহতরা পার্শ্ববর্তী  বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতালসহ  বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে বলে জানাগেছে । এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্হানীয় সুত্রে জানাগেছে, গত ২২ এপ্রিল (মঙ্গলবার) শাজাহান মেম্বারের পক্ষের একজনের পারিবারিক একটি ঝগড়াকে থামাতে গেলে শাজাহান মেম্বারের লোকজন আক্তার মিয়ার পক্ষের একজনকে মারধোর করে। এই বিষয়টি নিয়ে গত দুইদিন যাবত উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। 

এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন লোক আহত হন। 

সংঘর্ষের বিষয়ে, আজমিরীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাইদুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘঠণাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..