রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

চুনারুঘাটের নারী ২২ কেজি গাঁজাসহ মিঠামইনে আটক

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২০৮ বার পঠিত
কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় অভিযান পরিচালনা করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা আক্তার (৩৪) নামে চুনারুঘাটের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। সেখানে অভিযানের নেতৃত্ব দেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার ও সঙ্গীয় পুলিশ ফোর্স। আটক নাজমা আক্তার চুনারুঘাট উপজেলার উত্তর বরাই এলাকার লাকসু মিয়ার স্ত্রী। মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাতে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জানান, এক নারী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে উপজেলা সদরে অবস্থান করছেন এমন খবর পাই। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নগদ ২ হাজার ১৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গাঁজাসহ আটক নাজমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় অভিযান পরিচালনা করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা আক্তার (৩৪) নামে চুনারুঘাটের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। সেখানে অভিযানের নেতৃত্ব দেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার ও সঙ্গীয় পুলিশ ফোর্স। আটক নাজমা আক্তার চুনারুঘাট উপজেলার উত্তর বরাই এলাকার লাকসু মিয়ার স্ত্রী। মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাতে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জানান, এক নারী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে উপজেলা সদরে অবস্থান করছেন এমন খবর পাই। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নগদ ২ হাজার ১৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গাঁজাসহ আটক নাজমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..