শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মোহাম্মদ শাহ্ আলম
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

বুধবার (২৩ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সরকারি শিশু পরিবারে ৬০ জন ও অন্যত্র আরও ৪০ জন এতিম শিশুকে এ খাবার দেওয়া হয়।
জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জের উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আরব আলী এতে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনীদের বাঁচানোর চেষ্টা করেছেন জিয়াউর রহমান। হত্যাকা-ের একুশ বছর পর দেশের জনগণ আওয়ামী লীগকে ভোটে নির্বাচিত করার মাধ্যমে খুনীদের বিচার কাজ তরান্বিত করার সুযোগ করে দেয়। এরপর অনেক খুনীর বিচার হয়েছে। আমরা পলাতক খুনীদের দেশে এনে রায় কার্যকরের দাবি জানাই।
শোককে শক্তিকে রূপান্তরিত করে আওয়ামী লীগ নেতাদের কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কাজ জনগণের সামনে তুলে ধরতে হবে।
এমপি আবু জাহির বলেন, বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি করে ক্ষমতায় আসতে চায়। অতীতে যেমন কোন ষড়যন্ত্র আওয়ামী লীগকে ধাবিয়ে রাখতে পারেনি; সামনের দিনেও পারবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আজিজুল ইসলাম মতিন, আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেবা চৌধুরী, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাব উদ্দিন, জেলা যুবলীগ নেতা জাহির আহমেদ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..