মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করানো জায়েজ?

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

ধর্ম

মৃত্যুর পরে বান্দার আমল বন্ধ হয়ে যায়। দুনিয়া থেকে উপকৃত হওয়ার সুযোগ থাকে না। তবে তিনটি কাজ এমন আছে যার কারণে বান্দা মৃত্যুর পরেও কবরে থেকে সওয়াব পেতে থাকেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) ইরশাদ করেছেন, যখন ব্যক্তি মারা যায়, তখন তার আমলের পথ রুদ্ধ হয়ে যায়। তবে তিনটি আমল বন্ধ হয় না। ১. সদকায়ে জারিয়া ২. এমন ইলম যা দ্বারা অন্যরা উপকৃত হয় ৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। (সহিহ মুসলিম: ৪০৭৭; সুনানে আবু দাউদ: ২৮৭০)
তবে আমাদের সমাজে লোকজন অধিকাংশ সময় হুজুরদেরকে খতম পড়ার জন্য দাওয়াত করে আনে, খতম করার পর তাদেরকে খাওয়ায় এবং টাকা পয়সাও দেয়। এমন করা কি জায়েজ?

উত্তর: প্রচলিত খতমে কুরআন পাঠকারীদের খাবার খাওয়ানো এবং টাকা পয়সা দেওয়া বিদআত ও নাজায়েজ। এভাবে কুরআন তেলাওয়াত করার দ্বারা না পাঠকারী কোনো সওয়াব পায় আর না মৃতব্যক্তিরা। 

ফাতাওয়া শামীতে রয়েছে- অর্থ: তাজুশ শরিয়াহ হেদায়াতে লিখেন, বিনিময় নিয়ে কুরআন পড়ার দ্বারা কোনো সওয়াবই হয় না। না মৃতব্যক্তি সওয়াব পায়, আর না তেলাওয়াতকারী। 

আল্লামা আইনী হেদায়ার ব্যাখ্যাগ্রন্থে লেখেন, দুনিয়া তলব করার কারণে তেলাওয়াতকারীকে এমন তেলাওয়াত থেকে বারণ করা হবে। এভাবে তেলাওয়াত করার বিনিময় দেওয়া হলে গ্রহীতা ও দাতা উভয়ে গুনাহগার হবে। 
মোটকথা, আমাদের সমাজে বিনিময় গ্রহণ করে কুরআন তেলাওয়াত করার যে রেওয়াজ চালু হয়েছে তা জায়েজ নয়। কারণ, এর মধ্যে খতমের আয়োজনকারী বা তার আত্মীয়ের জন্য সওয়াব পাঠানো উদ্দেশ্য হয় এবং তেলাওয়াতকারী তেলাওয়াত করে টাকার জন্য। 

টাকার জন্য তেলাওয়াত করায় তেলাওয়াতকারী নিজে কোনো সওয়াব না পেলে ভাড়া গ্রহণকারীকে সওয়াব দেবে কোত্থেকে? 

বর্তমান সময়ে কুরআন তেলাওয়াত করার বিনিময় না দিলে সাধারণত কেউ তেলাওয়াত করবে না। কুরআনকে তারা উপার্জন এবং দুনিয়া কামানোর মাধ্যম বানিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।  ইন্নালিল্লাহ। (ফাতাওয়া শামী ৬/৫৬) দারুল উলুম দেওবন্দ, ফতোয়া নং: ১৮৩৬০১

এ প্রসঙ্গে ফতোয়ার কিতাবে এসেছে, মৃত ব্যক্তির ঈসালে সওয়াবের জন্য কোরআন খতম বা যেকোনো খতম পড়ে অথবা দোয়া করে কোনো প্রকার বিনিময়/হাদিয়া দেওয়া-নেওয়া জায়েজ নেই। (রদ্দুল মুহতার: ৬/৫৬; ফতোয়া তাতারখানিয়া: ২০/৫৩; ফাতহুল বারি: ৮/৭১৯; ইমদাদুল ফতোয়া: ৩/৩৩৪; ইমদাদুল আহকাম: ১/২১২; কিফায়াতুল মুফতি ২/৪১)

অবশ্য দুনিয়াবি উপকার যেমন রোগ-ব্যাধি থেকে আরোগ্য লাভ করা, বিপদ-আপদ দূর হওয়া বা ঘরে বরকতের জন্য কোনো সুরা তেলাওয়াত করে বা কোরআন খতম করে বিনিময় নেওয়ার অবকাশ আছে। (দ্র: সহিহ বুখারি: ৫৭৩৭; শরহু মাআনিল আছার: ২/২৪৬; উমদাতুল কারি: ১২/৯৫, ২১/২৬৪; শিফাউল আলিল, পৃষ্ঠা-১৫৭)

কিন্তু এ কাজকেও পেশা বানানো সমীচীন নয়। (ফাতহুল বারি: ১১/৯৭)

মৃতের আত্মায় সওয়াব পৌঁছানো বা তার উপকারে আসার সুন্নত দুটি পদ্ধতি হলো মৃতের জন্য দোয়া করা এবং সদকা করা। নবীজি (সা.) ও সাহাবিদের থেকে বহু সূত্রে মৃতের জন্য এ দুটি আমলের কথা বর্ণিত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..