বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘সবচেয়ে বিপজ্জনক দশকের’ মুখোমুখি বিশ্ব : পুতিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৬০ বার পঠিত
 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ‘সবচেয়ে বিপজ্জনক দশকের’ মুখোমুখি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর মতে, বিশ্বমোড়ল হিসেবে পশ্চিমাদের একক অধিপত্যের দিন শেষের পথে। গড়ে উঠছে নতুন একটি বিশ্বব্যবস্থা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভালদাই ডিসকাশন ক্লাবে বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনে অভিযান চালিয়ে রাশিয়া যে ভুল কিছু করেনি, তা পুরো বক্তব্যেই বোঝাতে চেয়েছেন তিনি। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপে বলতে গেলে একঘরে হয়ে পড়েছে রাশিয়া।
রাজধানী মস্কোয় দেওয়া ওই বক্তব্যে পশ্চিমাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, রাশিয়ার মিত্রদের মস্কোবিমুখ করতে চাচ্ছে পশ্চিমা দেশগুলো। এক্ষেত্রে সফলতা পেতে তারা পারমাণবিক হামলার ধোঁয়া তুলে ‘ব্ল্যাকমেইল’ করছে।
পুতিন অবশ্য সম্প্রতি বলেছিলেন, রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে প্রয়োজনে তাদের হাতে থাকা ‘সব কিছু’ ব্যবহার করা হবে। বিশ্লেষকদের অনেকের ভাষ্যমতে, এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন তিনি।
আর সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ক্রেমলিনের এসব বক্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা।
সম্প্রতি মস্কো থেকে দাবি তোলা হয়েছিল, যুদ্ধক্ষেত্রে ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে ইউক্রেন। ডার্টি বোমায় ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় উপাদান থাকে। সাধারণ বোমার মতো দেখতে এই বোমার বিস্ফোরণ ঘটানো হলে তেজস্ক্রিয় উপদান বাতাসে ছড়িয়ে আক্রান্তদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..