বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

নবীগঞ্জে অসহায় ১২ পরিবারের পাশে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন

মো:সেলিম উদ্দিন
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২১৮ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জের ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের পাশে দাড়িয়েছেন আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দিলু মিয়া তালুকদার। সংগঠনের পক্ষ থেকে নগদ টাকা ও কাপড় প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) বিকাল ৩টায় আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দিলু মিয়া তালুকদারের পক্ষ থেকে হলিমপুর গ্রামের ক্ষতিগ্রস্থ ১২টি অসহায় পরিবারকে কাপড় ও বৃক্ষ রোপণের জন্য নগদ টাকা দিয়ে সহযোগিতা করেন তিনি।

এ সময় ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারকে গাছের ছাড়া রোপণ করার জন্য নগদ টাকা ও প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনকে কাপড় প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সহ সভাপতি মোঃ আবুল কালাম তালুকদার ছালেক, নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর সভাপতি মোঃ সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজান খান, নিস্বার্থ রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা এডমিন রবিন আহমেদ সেজু, স্থানীয় ইউপি সদস্য রিপন দাশ, শিক্ষক আশিষ তালুকদার, মোঃ আরিয়ান আহমেদ রক্তের বন্ধন সোনাপুর, লাল সবুজ আমরা খাইড় সামাজিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইন উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ রাসেল, অর্থ সম্পাদক মোঃ আমীর হোসাইন সহ এলাকার জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৫ মে বৃহস্পতিবার দিবাগত রাত ২.৩০ মিনিটে উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর নয়াহাটি যোগেশ মহাজনের বাড়ির ১৪টি বসতঘরে আগুন লাগে এতে ১০টি গরু, প্রায় ২শত মন ধান ও নগদ টাকা আগুনে পুড়ে যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..