বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সঠিক ব্যাখ্যা

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পঠিত

গত ২৩ জুলাই ২০২৫ ইং তারিখে হবিগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের বানীসহ কয়েকটি পত্রিকায় শহরে সুন্দরী যুবতীকে ব্লেইকমেইল লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের, প্রকাশিত সংবাদ টি আমার দৃষ্টি গোচর হয়েছে। যা সঠিক নহে। আমার কন্যা জেলি খানম তথ্য দিয়ে

কামাল (প্রকৃত নাম কামরুল / কালাম) নামের একজন শিক্ষিত, সচেতন ও সমাজসেবী যুবকের বিরুদ্ধে একটি বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করায় , যা উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।

ভুক্তভোগী কামরুল আমার নিকট ন্যায় বিচারের আশায় বিষয়টি উপস্থাপন করলে আমি ঘটনাটি জানতে পারি এবং একজন অভিভাবক হিসেবে চরম দুঃখ প্রকাশ করি। আমি তাকে ছোটবেলা থেকেই চিনি—সে একজন ভদ্র, নম্র, ও মানবিক যুবক, সে নিয়মিতভাবে রক্তদান, অসহায়দের সহায়তা ও সমাজকল্যাণমূলক কাজে যুক্ত আছে।

দুঃখজনক হলেও সত্য, এই ষড়যন্ত্র এখানেই শেষ হয়নি। কিছু কুচক্রী মহল আমার কন্যাকে ভুল ব্যাখ্যা দিয়ে মানসিক চাপে ফেলে, পরিকল্পিতভাবে কামরুলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করিয়েছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই ।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—উক্ত সংবাদ ও মামলা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য একজন সৎ, প্রতিবাদী ও সচেতন যুবককে সামাজিকভাবে হেয় করা বা সম্মানহানী করা।
কামরুল এবং তার সকল শুভাকাঙ্ক্ষীদের নিকট আমি অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি।

আমি সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের প্রতি বিনীত অনুরোধ জানাই—ভবিষ্যতে কেউ যদি কামরুল সম্পর্কে কোনো নেতিবাচক প্রচার, অভিযোগ বা সংবাদ দেখে বা শুনে থাকেন, তাহলে অনুগ্রহ করে যাচাই-বাছাই ব্যতীত তা বিশ্বাস করবেন না।

প্রতিবাদকারী

পাঠান কামাল খান,
সাং রাজনগর আ/এ, হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..