মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

বামকান্দির হাজ্বী রফিক মিয়া হত্যার প্রধান আসামি লোকড়া ইউনিয়নের চেয়ারম্যান কায়সারের বিরুদ্ধে চার্জশীট

ইন্জিনিয়ার মো:নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে চাঞ্চল্যকর রফিক মিয়া হত্যা মামলার প্রধান আসামি লোকড়া ইউনিয়নের চেয়ারম্যান কায়সার রহমান (৪০) এর বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতের বিচারক কামরুর হাসানের আদালতে চার্জশীট গৃহিত হয়। কায়সার বামকান্দি গ্রামের মেম্বার মৃত আব্দুর রহমানের পুত্র। জানা যায়, ২০২৪ সালের ৬ মার্চ হযরত শাহ নুর জামাল শাহ ওরসের নাগরদোলায় চড়াকে কেন্দ্র করে বাদী সাকিব মিয়ার সাথে আসামি মোশারফের ঝগড়া হয়। বাদীর পিতা হাজী রফিক মিয়া ওই বিষয়ে বিচারপ্রার্থী হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে আসামিরা লোকড়া ইউনিয়নের চেয়ারম্যান কায়সার রহমানের নেতৃত্বে ৭ মার্চ সকালের দিকে বামকান্দি বাজারের উত্তর পাশে হাজি রফিক মিয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা শহীদ সোহওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রফিক মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় সাকিব মিয়া বাদী হয়ে কায়সার রহমানকে প্রধান আসামি করে তার ভাই আসাদুজ্জামান, নওসাদ মিয়া, কদ্দুছ মিয়া, ফারুক মিয়ার পুত্র ওয়াহিদ মিয়া, আনছব মিয়ার পুত্র আশিকুর রহমান, ছালেক মিয়া, মোশারফ মিয়া, ফারুক মিয়া, জাফরীন বেগম পারভিন, শারফিন বেগম, সমরাজ বেগমকে আসামি করে মামলা করা হয়। হবিগঞ্জ থানার মামলার নন এফআইর নং-১৫, তাং-২৩-০৩/২৪ইং। জিআর নং-৫৫/২৪।বাদী আক্ষেপ করে জানান, চেয়ারম্যান কায়সার রহমান একজন দু মুকানো সাপ। তিনি গত নির্বাচনে একজন এমপির ছত্রছায়ায় থেকে ভয়ভীতি দেখিয়ে ভোটারদেরকে সেন্টার থেকে বের করে জোরে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে জুয়াসহ অপরাধের সাথে জড়িয়ে পড়েন। বিগত সরকারের আমলে হত্যা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ওই এমপি আপ্রাণ চেষ্টা করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৯-০৭-২০২৫ইং তারিখে সদর থানার এসআই প্রদীপ রায় আদালতে চার্জশীট দেন। বাদী আশাবাদী তিনি ন্যায় বিচার পাবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..