বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

বিএনপি গোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত হবিগঞ্জে শান্তি সমাবেশে-এমপি আবু জাহির

বদরুল আলম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৯২ বার পঠিত

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে। বর্তমানে বৈশ্বিক সংকটের কারণে দেশের মানুষ কোন কোন ক্ষেত্রে কষ্ট পাচ্ছে। এই অবস্থাকে কেন্দ্র করে বিএনপি গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।তিনি গতকাল দুপুরে পৌর টাউন হলের সামনে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।সংসদ সদস্য বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে গরম বেড়েছে। অন্যদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে পৃথিবী এখন কষ্টে আছে; বাংলাদেশও ভিন্ন নয়। বৈশ্বিক সংকটের পরিস্থিতিতে মোকাবিলা করতে হয়তো কিছু সময় লাগবে। অনিচ্ছাকৃত এই কষ্ট লাঘবে আমরা দিনরাত কষ্ট করছি।
এরপরও যদি বিএনপি গোলা পানিতে মাছ শিকার অথবা সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা করে তাহলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ তা মোকাবিলা করবে।
তিনি বলেন, দেশে ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না। আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। এখন যাদের অর্থনৈতিক অবস্থা একটু ভাল; তারা এসি ব্যবহার করছে। আরও বিভিন্ন কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে। এরপরও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কষ্ট দূর করার চেষ্টা করছেন। আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস, তেল কয়লা আমদানী করতে কিছুটা সময় লাগছে। বৈশ্বিক সংকটের কারণে সকলকেই একটু কষ্ট সহ্য করতে হচ্ছে।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পরিচালনায় শাস্তি সমাবেশে হবিগঞ্জ জেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..