মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির বহিস্কৃত নেতা সাকিবসহ ৪জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

মো রাজু
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০১ বার পঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির বহিস্কৃত যুগ্ন আহবায়ক এনামুল হক সাকিবের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার মুখপাত্র রাশেদা বেগম বাদী হয়ে উক্ত মামলা দায়ের করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ৬ মে সাংগঠনিক শৃংখলা পরিপন্থী কাজ,সহিংস কর্মকান্ড, মামলা বাণিজ্যসহ জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট পরিপন্থী কাজে দীর্ঘদীন ধরে জড়িত থাকার অপরাধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ন আহবায়ক এনামুল হক সাকিব- কে স্বীয় পদসহ প্রাথমিক সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়ার পর থেকে ভুয়া প্যাডে প্রাণ-আর এফ এল কোম্পানিতে চাঁদাবাজির গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো, স্বাক্ষর জালিয়াতি,বিভিন্ন ফেইক আইডির মাধ্যমে মেসেঞ্জারে প্রাণে হত্যার ভয়-ভীতি প্রদর্শন,ধর্ষণের হুমকিসহ সদস্য সচিব-মাহদি হাসান এবং সহযোদ্ধা ৩ কে আহত করার অভিযোগে বহিষ্কৃত এনামুল হক সাকিব সহ তার সহপাঠী মোঃ নুর আলম চৌধুরী, এনাম খান, এল এক্স হৃদয় মোট ৪ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা।
বহিষ্কৃত এনামুল হক সাকিবের নির্দেশে ভূয়া চিঠির সত্য/মিথ্যা যাচাই না করে যে সকল ব্যাক্তিবর্গ চাঁদাবাজির অভিযোগ টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন তাদের বিরুদ্ধে ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
মুখপাত্র রাশেদা বেগম আর ও বলেন -আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ব্যাক্তিবর্গের সাথে কারো ছবি আছে মানেই সে আমাদের পরিচিত বা কাছের কেউ হবে এমন নয়।কেউ যদি আমাদের সাথে তুলা ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোন প্রকারের মিথ্যা গুজব,প্রোপাগান্ডা, বিভিন্ন অপপ্রচার চালান এবং কোন ধরনের অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করেন তখন প্রশাসন সহ সকল জনসাধারণ কে সত্য/মিথ্যা যাচাই করার আহবান জানান।প্রয়োজনে সরাসরি সংগঠনের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য বলেন। সকল ধরনের প্রতারক, ভন্ড ও সুবিধাবাজ থেকে সাবধান ও সতর্ক থাকার ইঙ্গিত দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..