বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

মাধবপুরে এক ছাত্রের ছুরিকাঘাতে অপর ছাত্রের মৃত্যু ‎

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পঠিত



‎হবিগন্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে অপর এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

‎মন্গলবার ২৬আগষ্ট বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের আলহাজ্বাহ ইয়াসমিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার রান্না ঘরের পাশে শিশু শিক্ষার্থী মো. এহসানুল হক নাবিল (১৩) এর সঙ্গে সহপাঠী মো. আশরাফুল ইসলাম রাফি (৮) এর জুতা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাবিল রান্না ঘরের পেয়াজ-মরিছ কাটার ছুরি দিয়ে রাফিকে একাধিকবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।

‎নিহত মো. আশরাফুল ইসলাম রাফি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে। আর অভিযুক্ত এহসানুল হক নাবিল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের মো. হেলাল মিয়ার ছেলে।

‎খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

‎মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় নাবিলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এবিষয়ে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..