মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল: কিশোরীর আত্মহত্যা

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারজানা আক্তার প্রীতি (১৬) নামের এক ছাত্রী।

সে ওই গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেমের মেয়ে এবং গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর প্রীতি জানতে পারে সে উত্তীর্ণ হতে পারেনি। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে এবং বসতঘরের বারান্দায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছেন।

পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের জিম্মায় আছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তার বাবা আবুল কাশেম বলেন, ফারজানার লাশ এখন ঘরেই আছে।  মহিলা হওয়ার কারণে তার ছবি পত্রিকায় দেওয়া যাবে না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..