শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

মাধবপুরে সায়হাম নীট কম্পোজিটের কাপড় চুরির ঘটনায় ১৭ জন গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

মাধবপুরে সায়হাম নীট কম্পোজিট শিল্পকারখানা কাপড় চুরির ঘটনায় নিরাপত্তারক্ষী, সুপার ভাইজারসহ ১৭ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক সকলের জামিন নামঞ্জুর করায় পুলিশ আসামীদর হবিগঞ্জে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মে দুপুরে সায়হাম নীট কম্পোজিটের নিরাপত্তারক্ষী, সুপারভাইজার ও শ্রমিকদের সহযোগিতায় কারখানার কাপড়ের গোদামঘর থেকে ৬ লক্ষ টাকার ৬০ ব্যাগ কাপড় কভারভ্যানে বুঝাই করে চুরি করে নিয়ে যায়। বিষয়টি কারখানার সিসি ক্যামেরা ধরা পড়ার পর সায়হাম শিল্পপ্রতিষ্ঠানে ম্যানেজার সৈয়দ মোঃ গোলাম এহসানি বাদী হয়ে ৩১ মে সকালে কারখানার নিরাপত্তারক্ষী মোসলে উদ্দিন আহমেদকে প্রধান আসামী করে ২৫ জন নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি চুরি মামলা করেন।

পুলিশ বুধবার ভোররাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীসহ ১৭ জনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে।
মাধবপুর থানার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ২ ব্যাগ চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে। বাকি পলাতক আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..