বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

শনিবার চালু হচ্ছে খুলনা-কলকাতা ডেইলি ট্রেন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৮৯৭ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের খুলনা ও ভারতের কলকাতা শহরের মধ্যে দৈনিক একটি ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বলে বিবিসি জানতে পেরেছে।
সব ঠিকঠাক থাকলে শনিবার দিল্লি থেকেই দুই দেশের প্রধানমন্ত্রীরা এই ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেবেন।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি বিবিসিকে জানিয়েছেন, এই ট্রেন চালু হলে খুলনার যাত্রীরা দিনে দিনে কলকাতা গিয়ে কাজ সেরে আবার সে দিনেই ঘরে ফিরে আসতে পারবেন বলে তারা আশা করছেন।
সাতচল্লিশের দেশভাগের আগে কলকাতায় কয়লার ব্যবসা করতেন খুলনা শহরের কাছে দৌলতপুরের বাসিন্দা আফসার আলি।
তার নাতিনাতনিরাও নানার মুখে গল্প শুনেছেন, রূপসা নদীর কাছে রেল স্টেশন থেকে তিনি কলকাতার শেয়ালদাগামী ট্রেনে চাপতেন। আর সারাদিন কাজের শেষে ফিরে আসতেন সন্ধেবেলার ট্রেনে।
ভারত ও বাংলাদেশ সরকারের পরিকল্পনা ঠিকঠাক এগোলে সেই খুলনা থেকে কলকাতা ‘ডেলি প্যাসেঞ্জারি’ করার স্বপ্ন আবারও সত্যি হতে চলেছে।
বস্তুত ১৯৬৫ সাল পর্যন্ত ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে যতগুলো রেল সংযোগ ছিল তার সবই একে একে চালু করা হচ্ছে বলে বিবিসিকে জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি।
তিনি বলেন, “আমরা চেষ্টা করছি আগামী ৮ই এপ্রিল প্রধানমন্ত্রী হাসিনা যখন দিল্লিতে থাকছেন, তখনই যাতে এই ট্রেন পরিষেবা উদ্বোধন করা যায়। ১৯৬৫ পর্যন্ত এই ট্রেন সার্ভিস চালু ছিল, ফলে এখন আবার কলকাতা-খুলনার মধ্যে ট্রেন সংযোগ স্থাপিত হলে প্রায় বাহান্ন বছর পর আবার এটা চালু হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..