বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

সিলেটে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও ভলান্টিয়ার সংবর্ধনা অনুষ্ঠিত

মো:সেলিম উদ্দিন
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৮২ বার পঠিত

ঝাঁকজমকভাবে একঝাঁক তরুণ তরুণী নিয়ে সৎ পথের প্রতিকরা ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ভলান্টিয়ার সংবর্ধনা অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল ২টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য কেন্দ্রে এ আয়োজন করা হয়।

স্বেচ্ছায় রক্তদান থেকে শুরু করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, রক্তদান ও রক্তদাতা মেনেজ করা, ত্রান সামগ্রী বিতরণ, ইফতার বিতরণ, ঈদ সামগ্রী ও পথ শিশুদের শিক্ষাদান করার মতো মহৎ কাজ করে থাকে তারা।

সৎ পথের প্রতিকরা সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলনমেলা ও ভলান্টিয়ার সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমেদ শিপলু।

অতিথিরা বলেন, স্বেচ্ছায় সেবা করা মহৎ কাজ যারা দেশের প্রয়োজনে স্বেচ্ছায় কাজ করে তারা মহৎ।
সিলেটে স্বেচ্ছায় রক্তদান সংগঠনগুলো ও পথশিশুদের শিক্ষাদান করার কাজ গুলো আমার কাছে ভাল লেগেছে।
অতিথিরা আরও বলেন সমাজ বিনির্মানে শুধু সামাজিক কাজ নয় বিভিন্ন অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তাহলেই সিলেটসহ বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল হবে।

মিলন মেলায় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আয়েশা সিদ্দিকা প্রিয়া’র সভাপতিত্বে ও মোঃ সাজিদুর রহমানের সঞ্চালনায় শুরুতে সংগঠনের কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সৎ পথের প্রতিকরা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র এডমিন নীলা কাকলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম শাকিল, সমাজসেবক ফাহিম আহমেদ রোকন, ব্যবসায়ী এস.এম রাসেল, শুভাকাঙ্ক্ষী মোঃ সুমন মিয়া, সাংবাদিক সেলিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভাশেষে অংশগ্রহনকারী সকল স্বেচ্ছাসেবী সংগঠকদের সন্মননা স্মারক, মূল্যবান বই, মগ উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।

পরিশেষে, সংগঠনের সভাপতির কৃতজ্ঞতা জ্ঞাপন, খাবার বিতরণ ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..