বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে সংবাদ সম্মেলন, পদযাত্রায় নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পঠিত

‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে হবিগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের স্কাই কিং রেস্টুরেন্টে এ সম্মেলনে বক্তব্য দেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।

তিনি জানান, আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৪টায় হবিগঞ্জে কেন্দ্রঘোষিত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে থাকবেন সদস্য সচিব আক্তার হোসেন, সংগঠক সারজিস আলম, নাহিদ উদ্দিন তারেকসহ কেন্দ্রীয় নেতারা।

বক্তব্যে আরো বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচি একটি শপথ—গণতন্ত্র, ন্যায় ও পরিবর্তনের পথে সাহসী অঙ্গীকার। তরুণদের শক্তি ও জনগণের ঐক্যই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রধান উপাদান।

পদযাত্রাটি মাধবপুর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে চৌধুরী বাজার জামে মসজিদের সামনে পথসভায় শেষ হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..