বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

হবিগঞ্জে শিশুসহ ২২ জনকে  পুশইন করেছে বিএসএফ

মো:রুবেল হোসাইন
  • আপলোডের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৪ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাধীন কালেঙ্গা গহীন বনাঞ্চলের সীমান্ত ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে শুক্রবার ভোর রাতে অন্ধকারে শিশুসহ ২২ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে পুরুষ ৯ জন, মহিলা ৮ জন এবং শিশু ৫ জন। তাদেরকে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করেছে। খবর পেয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর অধীনস্থ রেমা বিওপির দায়িত্বপূর্ণ বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। বিজিবি তাদের আটক করেছে। বর্তমানে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি’র মিডিয়া সেল থেকে ক্ষুদে বার্তায় ফাষ্ট বাংলা ২৪কম কে জানানো হয়েছে।
৫৫ বিজিবি’র কালেঙ্গা বিওপি’র কমান্ডার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই বাংলাদেশী নাগরিক এবং তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, আটককৃতরা হচ্ছেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ গ্রামের জোহর আলী (৮০), তার স্ত্রী আছিয়া বেগম (৬০), ছেলে মো. আরিফ (১৯) ও মো. আসাদুল (৩০), মন্ডলগড়া গ্রামের মো. আশরাফুল (৩৫), তার স্ত্রী জাহানারা (৩০), মেয়ে কাকলী (১০) ও আশরাফী (৬), স্বাধীরগ্রামের আমিনুল ইসলাম (৩৫), তার স্ত্রী আফরোজা (২৪), শ্যামপুর গ্রামের মো. আব্দুল হামিদ (৪২), তার স্ত্রী রেহানা বেগম (৪০), মেয়ে হাসি খাতুন (১৮), ছেলে মো. শাহিনুর (৩), মো. হাসানুর (৭) ও মো. সুজন (২২), পুত্রবধূ পারভীন বেগম (২১), কাশিপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৫০), তার স্ত্রী ফাতেমা বেগম (৪৭), ছেলে ইমরান হোসেন (২৩), তার স্ত্রী সাবিনা (২০), ছেলে ইসমাইল হোসেন (২)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..

লাখাইয়ে বিষ পানে গৃহবধূর মৃত্যু: মো নুরুজ্জামান রাজু হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে ২২ বছর বয়সী এক গৃহবধূ লিপি রাণী সরকার বিষ পানে মৃত্যু হয়েছে। শনিবার বিষপানের পর দুই দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টায় নিজ বাড়িতে বিষপান করেন লিপি রাণী সরকার। বিষপানের পর তাকে দ্রুত বুল্লা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এবং পানি খাওয়ানোর পর তিনি কিছুটা সুস্থ বোধ করলে ফার্মেসি থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই লিপি রাণী সরকারের অবস্থার অবনতি ঘটে এবং তার কথা বলা বন্ধ হয়ে যায়। এরপর তাকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রাত চিকিৎসার পর তার অবস্থার আরও অবনতি হলে পরদিন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লিপির লাশ পূর্ব বুল্লা গ্রামে তার স্বামীর বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানেই তাকে দাহ করা হয়। লিপির বাবার বাড়ি মাধবপুরের দুর্গাপুর গ্রামে। তার বাবার নাম সতিন্দ্র সরকার। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লিপির লাশ পূর্ব বুল্লা গ্রামে দাহ করা হয়েছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে তিনি জানান।