বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

হবিগঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবীতে মানববন্ধন

মো:জিতু মিয়া
  • আপলোডের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

হবিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রকৃত সাংবাদিকদের যাচাই বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবীতে মানবন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডেইলী নিউজ মেইলের জেলা প্রতিনিধি মো. শাহ কামাল সাগর এর সভাপতিত্বে ও জাতীয় দৈনিক ঘোষণার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার অপু আহমেদ রওশন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিজয় টিভির হবিগঞ্জ প্রতিনিধি ইলিয়াস আলী মাসুক, ডেইলী অবজারভার এর হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, দৈনিক সংবাদের হবিগঞ্জ প্রতিনিধি শাহ আলম, দৈনিক তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, দি সাউথ এশিয়ান টাইমস হবিগঞ্জ প্রতিনিধি মো. আজিজুর রহমান শায়েল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক আফতাবুর রহমান সেলিম, বাংলাদেশ টাইমস স্টাফ রিপোর্টার এস ডি আর পিনাক, হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার রাহিম আহমেদ, দৈনিক খবরের কন্ঠ এর বার্তা সম্পাদক মীর দুলাল, দৈনিক বিজয় প্রতিধ্বনির স্টাফ রিপোর্ট সঞ্জব আলী, ডেইলী হবিগঞ্জের সকাল স্টাফ রিপোর্টার লায়ন আনোয়ার হোসেন, দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার সাহেনা আক্তার,ফার্স্ট বাংলা২৪.কমের ব্যাবস্হাপনা সম্পাদক মোঃজিতু মিয়া,মোহাম্মাদ শাহ আলম,মো:শাহ্জালাল আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ প্রেসক্লাবে সদস্য হওয়ার দাবি জানিয়ে আসছি। আমাদেরকে বারবারই আশ্বাস দেয়া হয় সদস্য করা হবে। কিন্তু বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা অজুহাতে আমাদেরকে সদস্য হওয়া থেকে বঞ্চিত করে । আমরা বরাবরই বৈষম্যের শিকার।
বক্তারা, হবিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রকৃত সাংবাদিকদের যাচাই বাছাই করে সদস্য অন্তর্ভুক্ত ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবী জানান।
অন্যতায় এই আন্দোলন আরও কঠোর আন্দোলনে রূপ নেবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..