শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ২, আহত অর্ধশত

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ৪টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্ততঃ অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৯ মে) বিকাল ৪টায় থেকে ৫ টার মধ্যে এসব দুর্ঘনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বেলা ৪টার দিকে বজ্রবৃষ্টি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর ও বাজার বাজারের মধ্যবর্তী চারগাঁও নামক স্থানে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস দু’টি ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত ও অন্তত আরো ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ও মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনার ফলে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি হওয়ায় প্রায় ঘন্টাখানেক ঢাকার সাথে সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এতে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনা কবলিত গাড়িগুলো অন্যত্র সড়িয়ে নিলে সোমাবার বেলা ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন- ঢাকা-সিলেট রোডের রিয়েল কোচের চালক কুমিল­ার আবুল কাশেম (৩৫) এবং ময়মনসিংহ-সিলেট রোডের সিপাল কোচের চালক ময়মনসিংহের মাসকান্দা এলাকার সুলতান মিয়ার পুত্র তৌকির মিয়া (৩০)।
এদিকে, একই সময়ে মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজার সংলগ্ন রাবার সাইনবোর্ড, শেওড়াতুলী, মুগকান্দি, দৌলতপুর ও বিজলী ব্রিজ নামক স্থানে পৃথক দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনাগুলোতে অন্ততঃ ২০ জন আহত হয়েছেন। এতে কয়েকটি যাত্রীবাহী বাস ও ট্রাক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়গুলো নিশ্চিত করে জানান, নিহতদের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..