শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ ছাত্রনেতা মোঃ জাকির মিয়া । ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত এই কমিটিতে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। মোঃ জাকির মিয়া দীর্ঘ দিন ধরে রাজপথে সক্রিয় থেকে আন্দোলন সংগ্রামে রাজপথে কর্মীদের নিয়ে সবসময় ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন।

দলের ত্যাগী ও পরিশ্রমী কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করায় এই পদে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ জাকির মিয়া বলেন, “আমাকে হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ও হবিগঞ্জ জেলা ছাত্রদরের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় সক্রিয় থাকব।”

এদিকে মোঃ জাকির মিয়া কে
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। নেতাকর্মীরা আশা করছেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে হবিগঞ্জ জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..