শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

নবীগঞ্জে জাতীয় পার্টির সম্মেলন প্রস্ততি কমিটির উদ্যোগে উপজেলা দিবস পালিত

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২১৯ বার পঠিত

জাতীয় পার্টি নবীগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটির উদ্যোগে পল্লীবন্ধু এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা থেকে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য হাজী হায়দর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মুরাদ আহমদ। সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য হেলাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য ও করগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী শামছুল আলম, উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য ও বাউসা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক শহীদ চৌধুরী, বাউসা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ও সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য হারুন মিয়া, উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য এনামুল হক চৌধুরী, মোশাহিদ চৌধুরী, জাবেদ আহমদ, রাজু আহমদ, প্রসাদ রায় প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সদস্য মুরাদ আহমদ বলেন, এরশাদ সরকার প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা পুনরায় চালু করনে সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি আরও বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক ও সংসদীয় বিরোধী দলের নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদের আহবানে ২৬ নভেম্বর জাতীয় কেন্দ্রীয় সম্মেলন সফলের লক্ষে হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলার নেতাকর্মীদের একযুগে কাজ করার আহ্বান জানান। এছাড়াও জাতীয় পার্টির হবিগঞ্জ জেলার আহবায়ক ও সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু কর্তৃক কেন্দ্রীয় সম্মেলন সফলের লক্ষ্যে হবিগঞ্জ জেলায় দলের প্রচার প্রচারণায় জাতীয় পার্টির নেতাকর্মীদের বাঁধা প্রদান, হুমকি ধামকি ও ভয়-ভীতি প্রদর্শনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..