শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পঠিত

১৭ বছর আগে করা আদালত অবমাননার মামলায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) চার সরকারি কর্মকর্তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ রোববার বিকেলে হবিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ তারেক আজিজ এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন হবিগঞ্জের তৎকালীন ডিসি মো. আতাউর রহমান, এডিসি (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে আলম সিদ্দিকী এবং হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম। তাঁদের মধ্যে আতাউর রহমান ও আমিনুল ইসলাম অবসরে গেছেন। অন্যরা এখনো কর্মরত আছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় একটি জমিতে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। তখন জমির দখলকার আবদুল হামিদ জমির ওপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি আছে বলে দাবি করেন। কিন্তু প্রশাসন সেটি না মেনে উচ্ছেদ অভিযান চালায়। এতে সংক্ষুব্ধ হয়ে আবদুল হামিদ অভিযানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ২০০৮ সালের ১০ আগস্ট হবিগঞ্জের তৎকালীন ডিসি আতাউর রহমান, এডিসি এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচংয়ের ইউএনও নুরে আলম সিদ্দিকী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলমসহ ১৪ জনের বিরুদ্ধে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা করেন।

ওই মামলায় আজ বিকেলে রায় হয়। জ্যেষ্ঠ সহকারী জজ তারেক আজিজ অভিযুক্ত ৪ সরকারি কর্মকর্তাকে এক মাসের কারাদণ্ড দেন। তাঁরা অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের পেশকার সাইফুল ইসলাম রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস বলেন, ১৭ বছর আগে করা মামলার রায়ে আজ আদালত চারজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন। বাদীকে তাঁর জমি বুঝিয়ে দিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..