বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পঠিত

‎
‎
‎ইসরাইলি আগ্রসনের বিরুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার জুম্মার নামাজের পর তেমুনিয়া জামে মসজিদ, জিন্নাতপুর জামে মসজিদ, নাজিরপুর জামে মসজিদ, বিশ্বরোড জামে মসজিদ এবং তৌহিদী জনতা ও ছাত্র জনতার ব্যানারে খন্ড, খন্ড, মিছিল নিয়ে এসে তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্বর এর সামনে একসাথে মিলিত হয়।
‎
‎দলমত নির্বিশেষে বিভিন্ন ইসলামিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করা হয়।
‎
‎অবৈধ ইসরাইলের বিরুদ্ধে নীর অপরাধ, নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা চত্বর হতে তেমুনিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্তিযুদ্ধ চত্বরে এসে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
‎
‎এতে মৌলানা শামসুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মৌলানা কুতুব উদ্দিন। বিক্ষোভ মিছিলে এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ বিল্লাল, মাহমুদুল হাসান শাকিল, হাফেজ আদিলুর রহমান।
‎
‎এসময় উপস্থিত ছিলেন মৌলানা মোবাশ্বির হোসেন, সৈয়দ স্যার, মনিরুজ্জামান মনির, আছকির মিয়া, আল আমিন, শামীম আহমদ, আব্দুল কাদির, মারুফ মিয়া প্রমুখ।
‎
‎বক্তরা বলেন অবৈধ ইসরাইলকে এই যুদ্ধ থামাতে হবে, নিরীহ ফিলিস্তিনি ভাইদের উপর যে জুলুম অত্যাচার হয়েছে তার বিচার করতে হবে।
‎অবৈধ ইসরাইলের যে পূর্ণ সামগ্রী রয়েছে আমাদের বাংলাদেশে তা আমাদের বর্জন করতে হবে, এটা আমাদের মুসলমানদের ঈমানী দায়িত্ব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..