শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

হবিগঞ্জে নার্স দিয়ে অপারেশন,কথিত মালিকের জেল-জরিমানা।

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

হবিগঞ্জে ডাক্তার ছাড়া নার্স দিয়ে অপারেশন কার্যক্রম পরিচালনা ও অবৈধভাবে প্রাইভেট ক্লিনিক চালু রাখার অপরাধে একজনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অপর একটি হাসপাতাল তালাবদ্ধ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযানে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুল হক।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক জানান, নিয়মিত হাসপাতাল পরিদর্শনের অংশ হিসেবে শহরের বাস স্ট্যান্ড এলাকায় টি পপুলার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এসময় লাইসেন্সসহ কোন ধরণের কাগজপত্র পাওয়া যায় নাই। তাছাড়া অপারেশন কক্ষে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার লাকী অধিকারী নামে একজন প্রসূতি নারীর ডাক্তার ছাড়া নার্স দিয়ে অপারেশন কার্যক্রম পরিচালনা করছেন। তাৎক্ষনিক ডাক্তার নিয়ে এসে সিজার কার্যক্রম সম্পন্ন করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানের কথিত মালিক আজিজুর রহমান তারেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে শহরের কোর্ট স্টেশন এলাকায় দি এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দেখা যায়, লাইসেন্সসহ অধিকাংশ কাগজপত্র নবায়ন নাই। পরবর্তীতে উক্ত হাসপাতালটি তালাবদ্ধ করে তাদের সকল সাইনবোর্ড অপসারণ করা হয়।

এ বিষয়ে সিভিল সার্জন বলেন, জেলার মধ্যে যেসকল অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আছে সেগুলোর বিরুদ্ধে অভিযান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. দিব্যেন্দু রায় রাজিব, র‌্যাব-৯ শায়েস্থাগঞ্জ অফিস ও সদর মডেল থানার একদল পুলিশ সদস্য।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..