রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান গ্রেফতার

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পঠিত

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছেন যে, মজিদ খানকে হবিগঞ্জ সদরে এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত জোরদার করেছে। এবং অপারেশন ডেভিল হান্টের প্রেক্ষাপটেই সাবেক এমপি মজিদ খানকে গ্রেপ্তার করা হলো।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ডিবির একজন কর্মকর্তা জানান, “তদন্তের স্বার্থে এই মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব নয়। তবে আমরা নিশ্চিত যে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”

গ্রেপ্তারের পর মজিদ খানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..