শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

আইডিইবির ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইন্জিনিয়ার মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)–এর ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৫ উপলক্ষে হবিগঞ্জ জেলায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আইডিইবির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকৌশল পেশার গুরুত্ব, চলমান উন্নয়ন কার্যক্রমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল মো কবির হোসেন আহ্বায়ক অভ্যতকালীন কেন্দ্রীয় কমিটি আইডিইবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো মির্জা মিজানুর রহমান যুগ্ম আহ্বায়ক অভ্যতকালীন কেন্দ্রীয় কমিটি এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো আলোক হোসেন জুয়েল নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জ জেলা বিভিন্ন সরকারি-বেসরকারি খাতের ইন্জিনিয়ার, ও সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরা এবং আইডিইবি নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, দক্ষ জনশক্তি সৃষ্টি এবং প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সভায় বক্তারা আরও জানান, প্রান্তিক পর্যায়ে প্রকৌশল সেবা নিশ্চিত করতে দক্ষ প্রযুক্তিবিদ তৈরি এবং সরকারি-বেসরকারি উন্নয়ন প্রকল্পে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্পৃক্ততা বাড়াতে এবং ডিপ্লোমা ইন্জিনিয়ার দের অধিকার আদায়ে আইডিইবি কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আইডিইবির সদস্যরা ব্যানার ও টিশার্ট পরে গণপ্রকৌশল দিবসের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।

আইডিইবি হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, আগামী দিনে দেশের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে সংগঠনটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে কাজ চালিয়ে যাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..