বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

আজমিরীগঞ্জে ই-প্রেসক্লাবের আত্নপ্রকাশ ও আহবায়ক কমিটি গঠন, আহবায়ক আশিকুর, সদস্য সচিব মুজিবুর।

Staff Reporter
  • আপলোডের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৬১ বার পঠিত

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ” সত্যের সন্ধানে মোরা অবিচল ” এই স্লোগানকে বুকে ধারণ করে সত্য সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশের অঙ্গিকার নিয়ে অবশেষে আজমিরীগঞ্জের একঝাঁক উদ্যামী সাংবাদিকের অক্লান্ত প্রচেষ্টায় ( ই-প্রেসক্লাব আজমিরীগঞ্জ ) নামে সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ও আহবায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার ৪ নভেম্বর বিকেল ৩ ঘটিকায় হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ লালমিয়া বাজারে জনপ্রিয় ফেইসবুক পেইজ সময় বার্তার অফিসে পূর্বঘোষিত এক মতবিনিময় সভার আয়োজন করেন ই-প্রেসক্লাব আজমিরীগঞ্জের সদস্যরা। মোঃ আশিকুর রহমান সুহেলের সভাপতিত্বে সভার পরিচালনা করেন মোঃ আল আমিন ও নজরুল ইসলাম। সভায় উপস্থিত সকল সদস্যের পরামর্শ ও মতামতের ভিত্তিতে আগামী তিন (৩) মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে আহবায়ক মনোনীত হন জাতীয় দৈনিক আলোকিত সকালের আজমিরীগঞ্জ প্রতিনিধি দৈনিক হবিগঞ্জের বানীর আজমিরীগঞ্জ প্রতিনিধি ও দৈনিক সেরা কণ্ঠের বিশেষ প্রতিনিধি মোঃ আশিকুর রহমান সুহেল । সদস্য সচিব মনোনীত হন,( সময় বার্তা ) ফেইসবুক পেইজের এডমিন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক তরফ বার্তার আজমিরীগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান মুজিব। উক্ত আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক মনোনীত হন আল আমিন, সোহাগ মিয়া, শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, মিজানুর রহমান , দিলোয়ার হোসেন, জামিনুল ইসলাম, মনসাদ রহমান ,আঙ্গুর মিয়া , পলাশ আহমেদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে তোফাজ্জুল হোসেন, মোস্তফা কামাল, ফখরুল ইসলাম, কামাল হোসেন , আপন মিয়া, সিরাজুল ইসলাম, শাকিল আহমেদ, রবিন আহমেদ সদস্য মনোনীত হয়েছেন। আগামী (৩) মাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংগঠের পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাওয়ার নির্দেশনা প্রধান করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..