শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে আসামী

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২৭৯ বার পঠিত
ফরহাদ আহমেদ বখস (ফাইল ছবি)

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গের কৃষক ফজলু হত্যাসহ একাধিক মামলার আসামী গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কৃষক ফজলু হত্যা বিষয় নিয়ে ২০১৫ সালে মামলা দায়ের হলে পুলিশ তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। বাদী জুবায়ের মিয়া ১৭ জনকে আসামী করে ওই মামলা টি দায়ের করেন। উক্ত মামলায় ১৪ আসামি জামিনে মুক্তি পেয়ে এবং ৩ আসামি পলাতক থেকে বাদীপক্ষকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে এমন অভিযোগ করেছেন বাদী জুবায়ের মিয়া।

কৃষক ফজলু মিয়ার মরদেহ

বাদীর অভিযোগ হত্যা মামলাসহ একাধিক মামলার শ্রেনীভূক্ত আসামী সাত বছর হলেও অধরা। তারা বীরদর্পে পালিয়ে বেড়াচ্ছে। এদের মধ্যে অন্যতম আসামী হল, খাগাউড়া গ্রামের সফর উদ্দিন বখসের পুত্র ফরহাদ আহমেদ বখস।  এনিয়ে তাদের পরিবারের মাঝে যেমন বিচার পাওয়া নিয়ে সংশয় রয়েছে তেমনি বিচারের বানী নিরবে কাঁদে। ইতিপূর্বে বিজ্ঞ আদালত আসামিদের কোর্টের হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞাপ্তি প্রকাশ করেছেন। অন্যতায় তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পূর্ণ করা হবে। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও মালামাল ক্রোক তামিল করতে পারেনি পুলিশ। তবে আসামিদের ধরতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পলাতক আসামী ফরহাদ আহমেদ বখসের পরিবারের সাথে এ বিষয়ে আমাদের প্রতিনিধি আলাপের ফলে তারা জানান, আমাদের ছেলে এই ঘটনার সাথে জড়িত নয়। আমাদের জায়গা – সম্পত্তি হাতিয়ে নেয়া ও রাজনৈতিক কোন্দলের কারণেই আজ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী হয়ে পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বাদীপক্ষের লোকজন বাড়িতে লুটপাট ও ভাংচুর করে। এমনকি প্রতিনিয়ত প্রাননাশের হুমকি ও যড়যন্ত্র মামলায় জড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগচ্ছি। এদিকে মামলা ও ভাংচুর লুটপাটে চরমভাবে ক্ষতিগ্রস্ত। এখন আমরা খেয়ে বেঁচে থাকাই দায়। এর মধ্যে নিরাপত্তাহীনতায় আছি এমন কথা বলেন আসামীর পরিবার। পুলিশ জানিয়েছে এদের শীগ্রই গ্রেফতার করা হবে। গা ঢাকা দিয়ে বেশিদিন পালিয়ে থাকা যায় না। পুলিশের খাঁচায় বন্দী হয়ে জেলে ঘাঁটি টানতেই হবে, শুধু সময়ের ব্যাপার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..