মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

ক্যান্সার টিউমার আক্রান্ত সায়মাকে বাঁচাতে আকুতি দরিদ্র মা-বাবার।

মো:জিতু মিয়া
  • আপলোডের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের সায়েদ মিয়া একজন সিএনজি অটোরিক্সা চালক। মা কাজী ঝর্না আক্তার গৃহিনী হলেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি এ পরিক্ষার্থী। দারিদ্রের সাথে লড়াই করলেও সুখের সংসার তাদের। সংসারকে আলোকিত করে ৩ বছর আগে তাদের পরিবারে জন্ম নেয় একটি ছেলে। ছেলের জন্মের দেড় বছরের মাথায় জন্ম নেয় মেয়ে সাইমা ইসলাম। দুই শিশু সন্তানকে নিয়ে আনন্দের সীমা নেই তাদের পরিবারে। বাবা সায়েদ মিয়া দিনরাত পরিশ্রম করে সন্তানদেরকে মানুষের মত মানুষ করার জন্য। মা কাজী ঝর্নারও স্বপ্ন লেখাপড়া শেষ করে কোন কাজে নেমে যাবে। কিন্তু তাদের সুখের সংসারে নেমে এসেছে অন্ধকার। দেড় বছরের ফুটফুটে সায়মা ইসলাম আক্রান্ত হয়েছে উইলস টিউমার (ক্যান্সার টিউমার) রোগে। কচি মুখটির সৌন্দর্য্য কেড়ে নিয়েছে এই টিউমার। ডাক্তার ও কবিরাজের কাছে দৌড়া দৌড়ি করে হাতের সব টাকা শেষ। পাওয়া যায়নি কোন আসাবাদ। ডাক্তার বলছেন এই টিউমার অপসারন করতে হলে অস্ত্রোপাচার করতে হবে সায়মা ইসলামের। প্রায় ১০/১২ লাখ টাকার প্রয়োজন হবে এই অপারেশনে। এই খবরে আকাশ ভেঙ্গে পড়ে সায়েদ মিয়ার মাথায়। নিজের কোন জমি জমাও নেই যে এতটাকা একসাথে মিলাতে পারবেন।
সায়েদ মিয়া বলেন, অন্যের সিএনজি অটোরিক্সা ভাড়া করে চালিয়ে সামান্য যে টাকা পান তা দিয়ে টেনেটুনে সংসার চালাতে হয়। এখন মেয়ের চিকিৎসার জন্য এত টাকা কোথায় পাব।
সায়েদ মিয়ার এই অসহায়ত্বে খবর জানতে পেরে তার পাশে থাকার উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান,
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির,সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন ও রিচি গ্রামের যুব সংঘের সাধারণ সম্পাদক ও সেবক মোঃ জিতু মিয়া।মোঃ ফজলুর রহমান ও
কাজী কামাল উদ্দিন বলেন, সমাজের ভিত্তবানরা এগিয়ে আসলে সায়মার জীবন বাচানো সম্ভব হবে। সায়মাকে সাহায্যের জন্য বিকাশ নং ০১৭১৬২৪৮৮৭৬ এবং প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার হিসাবে নং ২১৭৬৩১৯০০৩০২৮এ টাকা প্রেরণের জন্য অনুরোধ করেন তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..