শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

ক্যারিয়ার বুটক্যাম্পে চাকরি পেলো ২০ তরুণ

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৭১৯ বার পঠিত
ফাইল ছবি

সারা দেশ থেকে আগত ৬ হাজার চাকরিপ্রার্থীর মিলনমেলার মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প। ১১ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বুটক্যাম্পের আয়োজক ছিল কাজী আইটি সেন্টার লিমিটেড। সহযোগিতায় ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গর্ভন্যান্স প্রকল্প।

দিনব্যাপী ক্যারিয়ার বুটক্যাম্পে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ হাজার চাকরিপ্রার্থীকে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে সরাসরি ২০ তরুণকে কাজী আইটিতে চাকরির সুযোগ দেওয়া হয়। সারা দেশ থেকে প্রায় ১৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে। বাছাই প্রক্রিয়া শেষে ৬ হাজার প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হয়।

 

সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সরাসরি নিয়োগপ্রাপ্ত ২০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, ‘আমি ক্যারিয়ার বুটক্যাম্পে তরুণদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করছি। এখানে একইসঙ্গে চাকরি দেওয়া ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের মধ্যে আমরা ‘মিশন ওয়ান বিলিয়ন ডলার’ লক্ষ্য পূরণে কাজ করছি। তরুণরাই এ লক্ষ্য পূরণের মূল সেনানী হবে।’

 

দিনব্যাপী ক্যারিয়ার বুটক্যাম্পে কাজী এম আহমেদ, জি. সামদানি ডন, আয়মান সাদিক, জিশু তরফদার, রুশদিনা খান, মঈনউদ্দীন চৌধুরী, মাইক কাজী, জন রিডেল রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ওয়াহিদ শরীফ ও মুনির হাসান প্রমুখ।

নিয়োগপ্রাপ্তরা কাজী আইটির ঢাকার নিকুঞ্জের প্রধান অফিস, ধানমন্ডির শাখা অফিস ও রাজশাহী অফিসে ডে এবং নাইট শিফটে কাজের সুযোগ পাবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..