শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

নবীগঞ্জের গুজাখাইর গ্রামে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সটকারী খালে রাস্তা নির্মান

 নবীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

নবীগঞ্জের সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামে সরকারি ভূমি থেকে মাটি, বালু মাটি দিয়ে শাখাবারক নদীর পানি নিষ্কাসনের পথ বন্ধ করে রাস্তা নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামের উন্নয়ন কর্মকান্ড তহবিল থেকে প্রভাবশালী জনপ্রতিনিধি ছত্রছায়ায় সংগঠনের নাম ভাঙ্গিয়ে সাবেক মেম্বার জিল্লুর নুর, ও আঃ রকিবগংরা মাটি ভরাটের কাজের নামে সংগঠনপর টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন গ্রামবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, গুজাখাইড় গ্রামের প্রবাসী ও গ্রামের সম্মেলিত সহযোগিতায় গ্রামের উন্নয়নে ও সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছেন গুজাখাইড় গ্রাম উন্নয়ন কমিটি। গুজাখাইড় গ্রামের উন্নয়ন কর্মকান্ডে নামে তহবিলের অর্থ খরচ করলে আয় ব্যায়ের সচ্ছলতা প্রশ্নবিদ্ধ রয়েছে গ্রামের সাধারণ মানুষের মধ্যে।

জন সাধারন চলাচলের নামে খাল ভরাট রাস্তা নির্মানের নামে সংগঠনের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এতে গ্রামের সাধারণ মানুষের প্রতিক্রিয়া থাকলো প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকার কারনে ভয়ে কেউ মুখ খুলার সাহস পাচ্ছেনা। সরকারি ভুমি ক্ষতি সাধন এবং সরকারি খাল ভরাট করার খবর পেয়ে সহকারী কমিশনার ভূমির নিদের্শনায় সদর ইউনিয়নের তহশিলদার ঘটনার সত্যতা পান এবং কাজ বন্ধ করার নির্দেশ দেন। এব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনুক ব্যবস্থা গ্রহন করবো। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় জন সাধারনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কমিশনারের হস্তক্ষেপ কামনা করচ্ছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..