শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

নবীগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৫৬ বার পঠিত
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউপির হালিতলা মাইঝপাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সাজিনা আক্তার (২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার উল্লেখিত গ্রামের প্রবাসী সৈয়দ মহিবুল হকের স্ত্রী গৃহবধু সাজিনা বেগম বুধবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। তার সাথে তার ফুফাতো ভাইয়ের মেয়ে মাহমুদাও ঘুমিয়ে ছিলো। গতকাল বৃহস্পতিবার ভোরে মাহমুদাকে মক্তবে নিয়ে যাওয়ার জন্য ডাকাডাকি করলে মাহমুদা ঘুম থেকে উঠে দেখে সাজিনা ঘরের তীরের সাথে ঝুলে আছে। এ সময় মাহমুদার চিৎকারে বাড়ির লোকজন এসে সাজিনাকে ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এসআই মোঃ তৌহিদুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এসআই তৌহিদুল জানান, গলায় ওড়না পেছিয়ে সাজিনা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অমৃত্যুর মামলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..