বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পঠিত


‎হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় ফেসবুকে নারীর নামে ভুয়া আইডি ব্যবহার করে প্রেমের সম্পর্ক স্থাপন এবং ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে আটক করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি ২০২৬ খ্রি. হবিগঞ্জ সদর থানাধীন এক ব্যক্তি (মোঃ আরিফুল হক(ছদ্মনাম) অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, “Sumaiya Akter Mim” নামের একটি ফেইক ফেসবুক আইডি থেকে মেয়ে সেজে এক যুবক কৌশলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ছবি, স্ক্রিনশট, স্ক্রিনরেকর্ড ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন ধাপে মোট ১,৭১,৯০০/- টাকা আদায় করে নেয়।

‎অভিযোগ পাওয়ার পর দ্রুত সাইবার ক্রাইম মনিটরিং সেলের তথ্যপ্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা। অদ্য ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. বুধবার কুমিল্লা জেলার হোমনা থানা পুলিশের সহযোগিতায় হোমনা থানাধীন ০২ নং ওয়ার্ডের নিলখী ইউনিয়ন এলাকা থেকে প্রতারক মোঃ মেহেদী হাসান জীবনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন নারীর নামে ফেইক ফেসবুক একাউন্ট ব্যবহার করে এ ধরনের প্রতারণা করে আসছিল।

‎এ ঘটনায় “সাইবার সিকিউরিটি অধ্যাদেশ–২০২৫” অনুযায়ী হবিগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে। আটক আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

‎পুলিশ এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..