শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

লাখাইয়ের ৩৮টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করলেন এমপি আবু জাহির

Special correspondent
  • আপলোডের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২০৭ বার পঠিত

লাখাই উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এই ল্যাপটপগুলো বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রাথমিক পর্যায়ে ল্যাপটপ বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। এর ফলে প্রাথমিকে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত হবে। তিনি ল্যাপটপগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য শিক্ষকদের নির্দেশনা দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক জানান, প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া কাস পরিচালনার জন্য এ ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া প্রমুখ

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..