মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

লাখাইয়ে সংঘর্ষে ঘটনায় ৪শ’ জনের বিরুদ্ধে মামলা

লাখাই(হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩২৯ বার পঠিত

লাখাই(হবিগঞ্জ)প্রতিনিধি::হবিগঞ্জের লাখাইয়ে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার লাখাই থানার এসআই শুভ চন্দ্র সাহা বাদি হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে আরও ৩/৪শ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ওই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা ফয়সলের (মোটরসাইকেল প্রতীক) পক্ষে একটি মিছিল বের করা হয়। একই সময় অপর স্বতন্ত্র প্রার্থী সালা উদ্দিন সুমনের (চশমা প্রতীকের) পক্ষে আরও একটি মিছিল বের করে তার সমর্থকরা। উভয় মিছিল মুখোমুখি হলে তারা উত্তেজিত হয়ে উঠে। তখন তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনিসহ ৯ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। যেহেতু এ উপজেলায় ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন তাই তারা আহত অবস্থায় থেকেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও অভিযান অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..