সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

সিত্রাংয়ের প্রভাবে হবিগঞ্জে ৩ লাখ গ্রাহক ছিলেন বিদ্যুৎ বিচ্ছিন্ন

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৩০ বার পঠিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে গেছে। এখন এর ক্ষয়ক্ষতির হিসাব শুরু হয়েছে। সিত্রাংয়ের প্রভাবে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে সোমবার (২৪ অক্টোবর) রাত থেকেই জেলার বেশির ভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
জেলার প্রায় ৩ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল বলে জানিয়েছেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতি। সিত্রাংয়ের তাণ্ডবে জেলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টায় বিদুৎ বিচ্ছিন্ন হলে ৯ ঘণ্টা অন্ধকারে থাকে জেলাবাসী। তবে কোথাও কোথাও সোমবার ভোর থেকে বিদ্যুতের সুবিধা পান গ্রাহকরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
সিত্রাংয়ের কারণে গত রোববার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বিকেল থেকে তা বাড়তে থাকে। সোমবার দুপুর থেকে ভারী বৃষ্টির সঙ্গে শুরু হয় ঝড়ো বাতাস। এতে গাছপালা উপড়ে ও ডালপালা ভেঙে পড়ে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো হবিগঞ্জ। বিদ্যুৎ না থাকায় মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক জটিলতা দেখা দেয়। অধিকাংশ এলাকায় বন্ধ থাকে মোবাইল ইন্টারনেট।
মঙ্গলবার (২৫ অক্টোবর) হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মোতাহার হোসেন বলেন, ঝড়ো বাতাসে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি তারা। আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করার। ইতোমধ্যে অনেক স্থানে লাইন সংস্কার করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি ভালো হলে দ্রুততম সময়ের মধ্যে বাকি ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
তিনি বলেন, বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনে গাছ পড়ার কারণে বিদ্যুতের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। যেহেতু প্রাকৃতিক কারণে এসব ক্ষতি হয়েছে, সে সেক্ষেত্রে এসব ক্ষতি অফিস বহন করে দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের সেবা দেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..