শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩৭৫ বার পঠিত
 লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার ভোরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (২৮) ও একই গ্রামের সনোয়ার মিয়ার ছেলে ওয়াজকুরুনী (৩০)।
আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সাংবাদিকদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানান, বুধবার ভোরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি সীমান্ত দিয়ে ভারতীয়দের সহযোগিতায় গরু নিয়ে ফিরছিলেন বাংলাদেশি কয়েকজন চোরাকারবারি। এ সময় সীমান্তের ৯২১ মেইন পিলারের অধীন ৬নং নম্বর সাব-পিলার এলাকায় পৌঁছলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে ভারতের অভ্যন্তরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান গরু পারাপারকারী বাংলাদেশি আয়নাল হক ও ওয়াজকুরুনী। পরে তাদের সঙ্গীরা টেনেহিঁচড়ে লাশ বাংলাদেশে নিয়ে আসেন।এ ঘটনায় বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..