বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

হবিগঞ্জের আকাশে বিরল দৃশ্য, কেন এমনটি হলো?

ডা:মো:জিতু মিয়া
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

হবিগঞ্জ থেকে,
মহাজাগতিক নানা বিরল ঘটনা মানুষকে অবাক করে দেয়। আকাশের দিকে তাকিয়ে সামান্য পরিবর্তন লক্ষ্য করলেই মানুষের মনে নানা প্রশ্ন জাগে।
ঠিক এমনই অবাক করা এক বিরল দৃশ্য দেখা গেলো হবিগঞ্জের আকাশে! আজকের আকাশে যে সূর্য্য ওঠেছে সেটিকে চারদিক থেকে ঘিরে রেখেছে রামধনু। বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটে রীতিমতো হুলুস্থুল শুরু হয়ে গেছে। অনেকেই সূর্য্যের এমন সুন্দর দৃশ্য ক্যামেরায় বন্দি করেছেন।

হবিগঞ্জ শহরের বাসিন্দাদের অনেকের ফেসবুক টাইমলাইনজুড়ে শুধু আজকের সূর্য্যের ছবি এবং ভিডিও।
তবে এই মহাকাশীয় ঘটনাটি সূর্যের এক অন্যরকম সুন্দর দিক তুলে ধরেছে। ছবিতে দেখা যাচ্ছে সূর্যকে ঘিরে আছে রামধনু! এটিকে বৈজ্ঞানীক ভাষায় ‘Sun Halo’ বা ‘রেনবো রিং অফ সান’ বলা হয়।
এটি কীভাবে হয়?
সাধারণত বৃষ্টির সময় বায়ুমণ্ডলে উপস্থিত জলের কণা থেকে রামধনু গঠিত হওয়ার ঘটনা ঘটে। জলীয় বাষ্পের উপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে এমন বলয়ের সৃষ্টি হয়। অনেক সময়ই হয়, কিন্তু দৃষ্টির মধ্যে আসে না।
বর্ষাকালে পৃথিবী থেকে কিছু দূরে বায়ুমন্ডলে অনেক সময় আইস ক্রিস্টাল গঠিত হয়। সূর্যের কিরণ ক্রিস্টালের উপর পড়ার পরে উভয়ের মধ্যে ২২ ডিগ্রির পার্থক্য আসে এবং এটি যখন পৃথিবী থেকে দেখা যায় তখন এটিকে রামধনুর মতো সূর্যের চারপাশে রিং-এর মতো দেখায়। অনেক সময় এতে ৪৬ ডিগ্রিরও অন্তর থাকে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..