মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

হবিগঞ্জে ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ

মোহাম্মদ শাহ্ আলম
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাটে ৩ টেলিভিশন সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন হবিগঞ্জের সাংবাদিকরা।রোববার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। মানববন্ধনে অংশ নিয়ে একাত্ততা প্রকাশ করেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ,মোহাম্মদ নায়েব হোসাইন, আনিসুজ্জামান চৌধুরী রতন,সৈয়দ মশিউর রহমান, প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৭ মে চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। এ সময় অভিযানের সংবাদ সংগ্রহে গিয়ে তিনজন টেলিভিশন সাংবাদিক বালুখেকুদের হামলার শিকার হন। এ ঘটনায় মামলা দায়ের করার ১৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ একজন আসামীকেও গ্রেপ্তার করেনি।
দ্রুত আসামীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..