শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

হবিগঞ্জ চুনারুঘাটে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক❗ .

সৈয়দ মশিউর রহমান
  • আপলোডের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২০৮ বার পঠিত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাপাতিসহ আন্ত:জেলা ডাকার দলের দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক ( এসআই) ছদরুল আমীন, এসআই দেলোয়ার হোসেন, এএসআই মনির হোসেন, এএসআই উত্তম কুমার ঘোপ সহ একদল পুলিশ দেওরগাছ ইউনিয়নের অন্তর্গত বনগাঁও জনৈক শামছু মিয়ার পরিত্যক্ত ব্রীক ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটকৃতরা হলো, চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের তাউছ মিয়ার পুত্র মোঃ বিল্লাল মিয়া(৩২) ও হবিগঞ্জ সদর উপজেলার আসেরা পুর্ব এলাকার বাজীদ আলীর পুত্র মোঃ সোহেল রানা(৩৮)।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী একদল ডাকাত পালিয়ে যায়। চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক গতকাল রাতে আসামী আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ২৩ মে ভোর রাত সাড়ে ৩ টায় বনগাও অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে পূর্ব প্রস্ততিকালে তিনি এবং এসআই ছদরুল আমীন সহ আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় লোক দৌড়ে পালানোর সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে বিল্লাল ও সোহেল রানা নামের ২ ডাকাতকে আটক করে এবং অজ্ঞাতনামা ৮/১০ জন পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে একটি ডেগার, একটি লোহার শাবল, তিন টি লম্বা রামদা, একটি লাঠি ও ডাকাতির কাজে ব্যবহ্নত একটি অটোরিকশা সিএনজি উদ্ধার করে জব্দ করেন ।

তিনি জানান, আটক দুই ডাকাত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, তাদের দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী ডাকাত সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। এবং গ্রেফতারকৃত আসামী বিলাল মিয়ার নামে চুনারুঘাট সহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি সহ প্রায় ডজনখানেক মামলা এবং গ্রেফতারকৃত অপর আসামী সোহেল রানার নামে ৫ টি মামলা রয়েছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে ডাকাতির প্রস্ততির মামলা রুজু হয়েছে বলেও ওসি রাশেদুল হক জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..