মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকে ময়লা আর্বজনার স্তুপ

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৮৯ বার পঠিত
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রধান ফটকটি ইতোমধ্যেই ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নির্দিষ্ট ডাস্টবিন থাকলেও প্রতিনিয়ত ময়লা, মেডিকেল বর্জ্য ও খাবারের উচ্ছিষ্টসহ যাবতীয় আবর্জনা ফেলা হচ্ছে ফটকটির সামনে। যে কারণে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। আর এতে চরম দুর্ভোগে পড়ছেন জেলার দূর-দূরান্ত থেকে আসা রোগীসহ তাদের স্বজনরা। এছাড়াও বিপাকে পড়েছেন হাসপাতাল এলাকার ব্যবসায়ীরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের নজরে এসেছে দ্রæত এসব ময়লা অপসারণ করা হবে।
গতকাল বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কর্মরত স্টাফ ও আয়ারা ড্রামভর্তি ময়লা আবর্জনা হাসপাতালের একেবারে প্রধান ফটকের কাছে রেখে যাচ্ছে। এছাড়াও রোগী ও তাদের স্বজনরাও নিজেদের উচ্ছিষ্ট ময়লা ব্যাগ ভর্তি করে সেখানে ফেলছে। যে কারণে গত কয়েকদিনে ফটকটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন পরিস্কার না করায় এমন অবস্থা হয়েছে বলে মনে করছেন আশপাশের বাসিন্দারা। অনেককে আবার প্রধান ফটকের সামনে আসলেই নাক চেপে ধরে হেঁটে যেতে দেখা গেছে। যে কারণে সাধারণ রোগীরা বলছেন, রোগ সারাতে এসে ভাল মানুষও এখানে রোগী হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, হাসপাতালের এই প্রধান ফটক দিয়ে শুধু রোগী ও তাদের স্বজনরাই আসা যাওয়া করে না, এখানে অনন্তপুর, শায়েস্তানগর, জঙ্গল বহুলাসহ আশপাশের কয়েকটি পাড়ার মানুষ যাতায়াত করে। তিনি বলেন, গত কয়েকদিনের ময়লা-আবর্জনা এখন স্তুপ হয়ে গেছে। যে কারণে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। যদি দ্রæত এসব ময়লা অপসারণ করা না হয়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগের মাত্রা আরো বাড়বে।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত¡াবধায়ক আমিনুল ইসলাম সরকার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। দ্রæত এসব ময়লা অপসারণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..