বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

মাধবপুরে পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মাধবপুর থানা পুলিশ গতকাল মঙ্গলবার পৃথক দুটি স্থান থেকে দুই তরুনের লাশ উদ্ধার করেছে। গতকাল দুপুরে ছাতিয়াইন – শিমুলঘর সড়কের মধ্যবর্তী স্থানে পাশে একটি খাল থেকে
অজ্ঞাত পরিচয় এক যুবকেরঅর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। মাধবপুর থানা অফিসার ইনচাজ আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়রা অজ্ঞাত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের পুলিশ
ঘটনাস্থলে গিয়ে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। অজ্ঞাত কোন দূরে স্হানে যুবককে হত্যা করে কে বা কারা কয়েক দিন আগে এই নির্জন স্থানে লাশ ফেলে রাখতে পারে এমন ধারণা স্থানীয়দের।ওসি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না পাও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।এখনো লাশের পরিচয় জানা যায়নি।
পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করছে।
এদিকে গতকাল
সকালে মাধবপুর পৌর শহরের সবুজবাগ এলাকার একটি বাসা থেকে হেলাল মিয়া( ২২) নামে এক যুবকের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে’র রুস্তমপুর গ্রামের শিরু মিয়ার ছেলে।
মাধবপুরে একটি ওয়ার্কশপে কাজ করতেন।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..