সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে ঢাকা থেকে বহুল প্রচারিত জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন প্রিন্ট, মাল্টিমিডিয়া ও অনলাইন পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের অনুমোদনক্রমে সম্প্রতি তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল ইতোমধ্যে লন্ডন ভিত্তিক বাংলা টিভি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে প্রশংসা অর্জন করেছেন। এর আগে তিনি দৈনিক ভোরের সময়, দৈনিক একুশে সংবাদ, দৈনিক দেশ প্রতিদিন এবং দৈনিক মার্তৃজগত পত্রিকাসহ হবিগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক প্রতিদিনের বানী, দৈনিক খোয়াই এবং দৈনিক প্রভাকর এর নির্বাহী সম্পাদকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং সাংবাদিক নেতা হিসেবে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, সমাজের বিভিন্ন অসঙ্গতি, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সাধারণ মানুষের কথা তুলে ধরে সংবাদ পরিবেশন করে পাঠকমহলে আস্থা অর্জন করেন। বিশেষ করে হবিগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তার অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদন ব্যাপক আলোচনায় আসে।
নতুন দায়িত্ব পাওয়ার পর হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরাই আমার মূল লক্ষ্য। আমি সবসময় পেশাদার সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে কাজ করার চেষ্টা করেছি। নতুন এই দায়িত্ব পালনে হবিগঞ্জবাসীসহ সকল সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।”
সাংবাদিক মহল মনে করছেন, তার এই নিয়োগ হবিগঞ্জ জেলার সংবাদ পরিবেশনে আরও গতিশীলতা ও ইতিবাচক ভূমিকা রাখবে।