রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

নবীগঞ্জে ৩টি পরিবার গৃহবন্দি ইউএনও’র কাছে অভিযোগ

নবীগঞ্জ/(হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩০৩ বার পঠিত

নবীগঞ্জ/(হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামে ৩টি পরিবারকে রাস্তা দিয়ে চলাচল করতে না দিয়ে গৃহবন্ধী করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী আশিক মিয়া বাদী হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের আশিক মিয়া, ছুরুক মিয়া, মুজিব মিয়াসহ এলাকার লোকজন দীর্ঘদিন ধরে বাড়ির উত্তর পাশের রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন। গত (১৬ ডিসেম্বর) বিকেলে ওই গ্রামের আব্দুল হাই ও আব্দুল আজিজ গংরা ওই রাস্তা বাশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে বাঁধা দিলে আশিক মিয়াকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এরপর থেকে আশিক মিয়া, ছুরুক মিয়া, মুজিব মিয়ার পরিবারের স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীসহ পরিবারের লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করতে না পারায় গৃহবন্ধী অবস্থায় জীবনযাপন করছেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সরেজমিন পরিদর্শন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ৫ জন ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি আপোষ মীমাংসার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে পুলিশের পক্ষ থেকে বলা হয়। গ্রামবাসী আপোষ মীমাংসার উদ্যোগ গ্রহণ করলে আব্দুল হাই ও আব্দুল আজিজ গংরা আপোষ মীমাংসা না মেনে মুরুব্বিয়ানদের সাথে দ্বিমত পোষণ করে। অবশেষে প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী আশিক মিয়া বলেন, আব্দুল হাই ও আব্দুল আজিজের লোকজন রাস্তা বন্ধ করে দেয়ায় আমাদের পরিবারের স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেনা, আমরা মানবেতর জীবনযাপন করছি, এবিষয়ে আমরা দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, দেওপাড়া গ্রামের বিষয়ে আমার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে, অতিদ্রæত এবিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..