বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

মাধবপুরে চারটি অবৈধ করাতকল উচ্ছেদ

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯২ বার পঠিত

মাধবপুর উপজেলার কড়রা, নোয়াপাড়া ও শাহপুর বাজার এলাকায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এক অভিযানে অনুমোদন ও লাইসেন্সবিহীন চারটি করাতকল উচ্ছেদ করেছে বন বিভাগ।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) মজিবুল ইসলাম ও  সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তারা। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।

অভিযানে দেখা যায়, উচ্ছেদকৃত করাতকলগুলো দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই কাঠ চিরাইয়ের কাজ করে আসছিল। এতে বনজ সম্পদের অপচয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছিল।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধ করাতকল বন্ধে এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে। জনস্বার্থে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এতে স্থানীয় জনগণেরও সহযোগিতা কামনা করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থানের পক্ষে মত দিয়েছেন

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..