বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

মাধবপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। ১৮ এপ্রিল, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনখর এলাকায় একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১১-৬৩৩১) ও পিকআপ (ঢাকা মেট্রো ন-১৯-৮৭৯১)-এর মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই দুই পুরুষ ও দুই নারীসহ মোট ৪ জন অজ্ঞাতনামা যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও ৫ জন, যাদের আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটিতে বাসা-বাড়ির মালামালসহ আনুমানিক ১৬-১৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

স্থানীয়দের মতে, রাতের বেলায় অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..