শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

শোকের মাসজুড়ে অস্বচ্ছল মানুষদের মাঝে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের সমাপনী অনুষ্ঠানে, এমপি আবু জাহির -এতিমদের টাকা মেরে খাওয়ার দল বিএনপি

ষ্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া এতিমখানা তৈরির জন্য বিদেশ থেকে আসা টাকা আত্মসাৎ করেছে। এতিমের টাকা মেরে খাওয়ার দল বিএনপি।
শোকের মাসজুড়ে অস্বচ্ছল মানুষদের মাঝে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
তিনি আরও বলেন, লুটপাট আর চুরি করাই হচ্ছে বিএনপির চরিত্র। বিএনপি যখন ক্ষমতায় ছিল বাংলাদেশ তখন পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।
সংসদ সদস্য বলেন, বিএনপি টাকা দিয়ে মানুষের ভোট কিনে ক্ষমতায় যেতে চায়; কারণ- তাঁদের উদ্দেশ্য হচ্ছে জনগণের সম্পদ লুট করা। এসব কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

শোকের মাসে ৯ হাজার অস্বচ্ছল মানুষকে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মহিবুর রহমান মাহী। গতকাল হবিগঞ্জ পৌর টাউন হল প্রাঙ্গণে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সেখানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।
জেলা যুবলীগের সভাপতি প্রার্থী শফিকুজ্জামান হিরাজ,
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহিবুর রহমান মাহী গত তিন বছর ধরে শোকের মাস আগস্টের ৩১ দিনজুড়ে এ সহায়তা চালু রেখেছেন।

পহেলা আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন ৩০০ জন নারী পুরুষকে সহায়তা দেওয়া হয়। উপকারভোগীরা প্রতিদিন ৫ ধরনের সব্জি ও একটি করে ডিম পেয়েছেন।
প্রথম দিন টাউন হলের সামনে মঞ্চ বানানো হয়। সেদিন ভার্চুয়াল অনুষ্ঠানে এমপি আবু জাহির এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে ৩১ আগস্ট পর্যন্ত সেখানে এসে যুবলীগ নেতার সহযোগিতা নিয়েছেন অস্বচ্ছল নারী-পুরুষ।
মহিবুর রহমান মাহী জানান, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনায় আমি এ উদ্যোগ নিয়েছি। শরীরে যতদিন শক্তি থাকবে ততদিন এ উদ্যোগ বাস্তবায়ন করার চেষ্টা করব।”
এক মাসে তাঁর প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে এবং এমপি আবু জাহির, মেয়র আতাউর রহমান সেলিম ও চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম এ কার্যক্রমে সহযোগিতা করেন বলেও তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..