বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবের উপর সন্ত্রাসী হামলা

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১১১ বার পঠিত

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৭টায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের মুখপাত্র রাশেদা বেগম ।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এরপর সন্ধ্যা ৭টায় রিকশায় করে ফেরার পথে শহরের পুরাতন হাসপাতালের সামনে একদল দুর্বৃত্ত তাদের পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থা তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার জানান, বিভিন্ন অভিযোগে সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিবকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। তাঁর নেতৃত্বে আজ হামলা করা হয়েছে। হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান তিনি।

হ‌বিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকার ব‌লেন, ‘ঘটনা শু‌নে‌ সেখা‌নে ফোর্স পা‌ঠি‌য়ে‌ছি। অভিযো‌গের ভি‌ত্তি‌তে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’

অব‌্যাহ‌তিপ্রাপ্ত সা‌বেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবের মোবাইলে ফোন করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়‌নি

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..