মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

হবিগঞ্জে ১৮৮০ বোতল বিদেশি মদ‘সহ  গ্রেফতার দুই 

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকায় উলটে যাওয়া ড্রাম্পার ট্রাক থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট। এসময় ট্রাকের পেছনে বালুর নীচে থাকা ১৮৮০ বোতল  বিদেশী মদ উদ্ধার করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর যৌথ আভিযানিক দল ১১ জুলাই ভোরে সিলেট এর শালুটিকর ব্রীজের পাশে চেকপোষ্টে একটি ডাম্পার ট্রাককে থামানোর সংকেত দেয়। এসময় চালক সংকেত  অমান্য করে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে।

পরে লস্করপুর রেলক্রসিং এর সিগনাল পড়াতে ডাম্পার ট্রাকটি একটি হায়েস গাড়ির সামনের অংশে সজোরে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্থ করে লস্করপুরের সরু রাস্তায় প্রবেশ করে।

এক পর্যায়ে ১০নং লস্করপুর ইউনিয়নের  দক্ষিণ চর হামুয়া এলাকার পাকা রাস্তার পাশে গিয়ে ট্রাকটি উল্টে যায়।

এসময় দুই ব্যক্তি দৌড়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদের পরে হেফাজতে থাকা ডাম্পার ট্রাকের পেছনে বালুর নিচ থেকে ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হল, মোঃ জীবন মিয়া (২৭), সে  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র এবং মোঃ আরিফ ভূঁইয়া (৩০), কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুফিরকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।

র‍্যাব জানায়, তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..