বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

হালাল উপার্জন জেহাদের সমতুল্য

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

দয়াল নবীজি (সা.) হালাল উপার্জনকে জেহাদের সঙ্গে তুলনা করেছেন। নববী সমাজে হারাম উপার্জনের কথা সাহাবিরা কল্পনাও করতেন না। কাব ইবনে আজরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবীজি (সা.) আমাদের নিয়ে বসে ছিলেন। এমন সময় অন্য এক সাহাবি আমাদের সামনে দিয়ে তড়িঘড়ি করে চলে গেল। তার এ ব্যস্ততা দেখে সাহাবিদের কেউ কেউ আফসোসের সুরে বলল, ‘আহারে! লোকটার এই ব্যস্ততা যদি আল্লাহর রাস্তায় জেহাদের জন্য হতো তাহলে কতই না ভালো হতো।’ এ কথা শুনে নবীজি (সা.) বললেন, ‘হে আমার সাহাবিরা! তোমরা ভুল বোঝ না। তার তৎপরতা যদি নিজের সন্তানের জন্য হয়ে থাকে তাহলে সে আল্লাহর পথেই রয়েছে। অথবা তার ব্যস্ততা যদি নিজেরা বাবা-মায়ের জন্যও হয়ে থাকে তাহলে সে আল্লাহর রাস্তায় রয়েছে। কিংবা সে যদি হালাল উপার্জনের জন্য বের হয়ে থাকে তাহলেও সে আল্লাহর রাস্তায় জেহাদরত অবস্থায় রয়েছে। তবে যদি সে গর্ব-অহংকার আর লোক দেখানোর প্রচেষ্টায় থাকে তাহলে নির্ঘাত শয়তানের পথে রয়েছে।’ (তাবারানি শরিফ।) পবিত্র কুরআনেও হালাল রিজিক অন্বেষণ আর জেহাদ দুটো একসঙ্গে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ‘আল্লাহ জানেন যে, তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ-সম্পদ সন্ধানে দেশ-বিদেশ ভ্রমণ করবে আর কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে ব্যস্ত থাকবে।’ (সূরা মুজাম্মিল, আয়াত ২০।)

ব্যক্তির পেশাগত কাজ ইবাদত হতে পারে তবে এক্ষেত্রে কিছু শর্তের দিকে খেয়াল রাখতে হবে। প্রথমত যে কাজ করে জীবিকা নির্বাহ করতে চায় তা যেন শরিয়তের দৃষ্টিতে বৈধ হয়। যেমন সুদ-ঘুস, নাচ-গান ইত্যাদি কাজ কেউ যদি পেশা হিসাবে নির্বাচন করে তাহলে তার এ উপার্জন ইবাদত হিসাবে গণ্য হওয়ার সুযোগ নেই। দ্বিতীয়ত শর্ত হলো, ইবাদতের নিয়ত থাকা। এক ব্যক্তি শিক্ষকতা বা ইমামতির চাকরি করে। এর মাধ্যমে সে সওয়াব লাভ করবে কিনা তা নির্ভর করছে তার নিয়তের ওপর। অর্থাৎ তার নিয়ত থাকতে হবে এই চাকরির মাধ্যমে আমি পয়সা উপার্জন করে খাবার খাব, বাসস্থান গড়ে তুলব এবং নিজেকে আল্লাহর ইবাদত উপযোগী বান্দা হিসাবে গড়ে তুলব। দুনিয়া আবাদের জন্য আমি এ ছোট্ট চাকরির মাধ্যমে ভূমিকা রাখব। তৃতীয়ত পরিপূর্ণ আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করা। আজকাল আমরা অনেকেই কাজে ফাঁকি দিই। আধা ঘণ্টার কাজ ঘুরেফিরে তিন ঘণ্টায় শেষ করি। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখি। এক দিনের কাজ এক সপ্তাহে শেষ করি। এমনটি হলে জীবিকা নির্বাহের দায়িত্ব পালনের জন্য সওয়াব তো হবেই না উলটো কাজে ফাঁকি দেওয়ার জন্য গোনাহ হবে। মুসলিমের হাদিসে নবীজি বলেছেন, ‘আল্লাহতায়ালা প্রতিটি ব্যাপারেই এহসান করার নির্দেশ দিয়েছেন।’ বায়হাকি শরিফের বর্ণনায় নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ কোনো কাজ করলে তা যেন সুন্দরভাবে সম্পন্ন করে। কাজে ফাঁকি না দেয়।’ চতুর্থ অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে কোনোভাবে আল্লাহর সীমালঙ্ঘন করা যাবে না। কোনো অন্যায় করা যাবে না। আমানতের খেয়ানত করা যাবে না। কারও সঙ্গে প্রতারণা করা যাবে না। সর্বোপরি কারো অধিকার খর্ব করা যাবে না। পঞ্চমত, পোশগত কাজ যেন ফরজ ইবাদত থেকে গাফেল করে না ফেলে।

পবিত্র কুরআনে পেশাগত কাজ যেন আল্লাহর জিকির ভুলিয়ে না দেয় সে ব্যাপারে সাবধান করে বলা হয়েছে, ‘হে বিশ্বাসীগণ! তোমাদের প্রতিপত্তি, ধনসম্পত্তি ও সন্তানসন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণে গাফেল বা উদাসীন না করে। যদি গাফেল হও তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে।’ (সূরা মুনাফেকুন, আয়াত ৯।) অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘ব্যবসা-বাণিজ্য ও বৈষয়িক লেনদেনও কখনো তাদের আল্লাহর স্মরণ, নামাজ কায়েম ও জাকাত আদায় থেকে বিরত রাখতে পারে না।’ (সূরা নুর, আয়াত ৩৭।)

লেখক : প্রিন্সিপাল, সেইফ এডুকেশন ইনস্টিটিউট, পীর সাহেব, আউলিয়ানগর

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..